শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাস চালককে মারধরের ঘটনায় দিনাজপুরের সকল রুটের বাস চলাচল বন্ধ

তাহেরুল আনাম: [২] দিনাজপুরের চাম্পাতলিতে সাইট দেওয়াকে কেন্দ্র করে পুলিশ সদস্য কতৃক সুমাইয়া এন্টারপ্রাইজ বাসের চালক হয়রতকে মারধরের অভিযোগে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আজ সকাল থেকে দিনাজপুরে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

[৩] বাস ধর্মঘটের ফলে দিনাজপুর বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।আকর্ষিক বাস ধর্মঘটের ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিকল্প ব্যবস্থায় বেশি ভাড়া দিয়ে অটো রিকসা, ভ্যান ও নসিমনে করে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।

[৪] শ্রমিক নেতাদের দাবী, বাস চালককে অন্যায়ভাবে মারা হয়েছে ঐপুলিশ সদস্যের বিরুদ্ধে যথায়র্থ ব্যবস্থা গ্রহণ করা না হলে বাস ধর্মঘট অব্যাহত থাকবে।

[৫] এদিকে সমস্যা সমাধানে দিনাজপুর কোতয়ালী থানায় দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের এক জরুরী মিটিং চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়