শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের ম‌নিরামপুরে ট্রলির নিচে চাপা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত

র‌হিদুল খান: [২] মণিরামপুরে বালির ট্রলির নিচে চাপা পড়ে সুলাইমান হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহমান মোড়ে ঘটনাটি ঘটে।

[৪] শিশুটি পৌরএলাকার মোহনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে মাদানিনগর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

[৫] স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাদরাসা থেকে ছুটিতে বাড়ি আসে সুলাইমান। আজ সকালে মোহনপুর থেকে নিজেদের একটি ট্রলিতে বালি বোঝাই করে সাড়াপোল এলাকায় যাচ্ছিল চালক। আনন্দ করে সেই ট্রলিতে চড়ে দুই বন্ধুর সাথে যায় সুলাইমান। ট্রলিটি কালারহাটের রহমান মোড়ে পৌঁছুলে রাস্তার উপর পড়ে যায় সে। তখন ট্রলির চাকা সুলাইমানের পেটের উপর উঠে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

[৬] মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমান বলেন, 'হাসপাতালে আনার পথে শিশুটির মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।' সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়