শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৪:০৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় ২০০ দেশীয় প্রজাতির কচ্ছপ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: মাগুরায় যাত্রীবাহী বাস থেকে ২০০টি কচ্ছপ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার ঢাকা রোড বাসস্টপ এলাকা থেকে কচ্ছপগুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের লকার থেকে মালিকবিহীন চারটি বস্তা ভর্তি ২০০টি দেশীয় প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কোনো ব্যক্তিকে আটক করা হয়নি। এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে।

মাগুরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বিষয়টি বন বিভাগ ও প্রাণিসম্পদকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়