শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উৎপাদন বৃদ্ধিতে ব্রি ও বিনা ধানের জাত থেকে বাছাই করে দ্রুত কৃষকের কাছে নিয়ে যেতে কর্মকর্তাদের নির্দেশ কৃষিমন্ত্রীর

সমীরণ রায়: [২] ড. মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে ধানের উৎপাদন বাড়াতে হবে। ব্রি ও বিনা উদ্ভাবিত অনেকগুলো ভাল জাত রয়েছে, বিশেষ করে ব্রি-৮৭ ও বিনা-১৬ চাষ দ্রুত কৃষকের কাছে জনপ্রিয় করতে হবে। এগুলোর চাষ করতে পারলে একই জমি থেকে ধান উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে।

[৩] এডিপি বাস্তবায়ন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, এ অর্থবছরের অবশিষ্ট ৫ মাসের মধ্যে বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। কোনক্রমেই বাস্তবায়নে পিছিয়ে পড়লে চলবে না।

[৪] বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

[৫] কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, চলতি অর্থ বছরে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত অর্জিত জাতীয় গড় অগ্রগতি অপেক্ষা এ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি বেশী হয়েছে। এ ধারা অব্যাহত রাখা ও যথাসময়ে গুণগতমান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের তাগাদা দেন তিনি।

[৬] এসময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (পিপিসি) মো. রুহুল আমিন তালুকদার, যুগ্মসচিব (পরিকল্পনা) মো. রেজাউল করিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়