শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার নাভালনির অফিস ও বাড়িতে অভিযান চালালো রুশ পুলিশ, ভাই গ্রেপ্তার

আসিফুজ্জামান পৃথিল: [২]মস্কোতে নাভালনির অ্যাপার্টমেন্ট ও দুর্নিতীবিরোধী ফাউন্ডেশনের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। তার বিরুদ্ধে চলমান করোনাভাইরাস বিধি ভঙ্গের তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। দ্য গার্ডিয়ান

[৩] রুশ মিডিয়া আউটলেটগুলো বলছে, পুলিশ নাভালনির ভাই ওলেগকে আটক করেছে। এর আগে তিনি আড়াই বছর জেল খেটেছেন। অবশ্য ক্রেমলিনের সমালোচকরা একে পণবন্দী বলে উল্লেখ করে থাকেন। এবার তাকে কি অভিযোগে আটক করা হয়েছে তা পরিস্কার নয়। আরটি

[৪] বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পুলিশ নাভালনির বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। তার স্ত্রী ইউলিয়া নাভালনিয়া সেসময় চিৎকার করে জানান, তাদের উকিল আসছেন, এর আগে কেউ যেনো ভেতরে প্রবেশ না করে। কিন্তু এতে কাজ হয়নি। এমবিকেএইচ মিডিয়া

[৫] নাভালনির ঘণিষ্ঠ মিত্র লুয়াবভ সবল জানান, যে স্টুডিও থেকে রুশ বিরোধীদলীয় নেতা লাইভ করেন, পুলিশ সেখানে প্রবেশের চেষ্টা করলে তিনি তাদের পরিচয় নিশ্চিতের আহ্বান জানান। তবে এতে কাজ হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়