শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ১০:০৯ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবুধাবি টি-টেন লিগে নাসির হোসেনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পুনে ডেভিলস

রাহুল রাজ: [২] আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার ২৮ জানুয়ারি থেকে। এ আসরে পুনে ডেভিলসকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ফিনিশার খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করেই স্কোয়াড ঘোষণা করেছে পুনে ডেভিলস।

[৩] ফিটনেসহীনতায় বাংলাদেশের ঘরোয়া দুটি টুর্নামেন্টে জায়গা হয়নি নাসির হোসেনের। তার পরেও টি-টেন লিগের চতুর্থ আসরে পুনে ডেভিলসের হয়ে সুযোগ পেয়েছেন। আর্ন্তজাতিক টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান ডেভিড মালান, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরদের মত বড় বড় তারকারা থাকলেও বাংলাদেশি এই অলরাউন্ডারকেই দেওয়া হয়েছে অধিনায়কত্বের গুরুভার। নাসির ছাড়াও একই দলে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মনির হোসেন খান।

[৪] নাসিরের দল মাঠে নামবে বৃহস্পতিবার ২৮ জানুয়ারি । আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে তার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

[৫] টুর্নামেন্টটি ২৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

[৬] পুনে ডেভিলস স্কোয়াড: ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করন কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়