শিরোনাম
◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৩:০৫ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২টার পর অপ্রয়োজনে রাস্তায় ঘুরলেই আটক, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি কঠোর ব্যবস্থান!

হবিগঞ্জ প্রতিনিধি: [২] গত কয়়েকদিন ধরেই হবিগঞ্জ শহরে চুরি, ছিনতাই ও অনাকাঙ্খিত ঘটনা একের পর এক ঘটনার কারণে হবিগঞ্জ শহরে সতর্কবানী দিয়েছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শীতের রাতে ১২টার পর হাসপাতালে চিকিৎসা সেবার প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তিকে পেলে পুলিশের হেফাজতে রাখা হবে। পরে তাদের নাম, ঠিকানা, পেশা ও স্বভাব- চরিত্র যাচাই করে যদি অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাহলে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

[৩] হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ তথ্য জানিয়েছেন।

[৪] শুধু তাই নয়, প্রতিদিন রাত্রে শহরে এবং আবাসিক এলাকায় পুলিশের জোরালো টহল চলমান রয়েছে। এতে থানার তিনি সারা রাত শহরে অভিযান করেন এবং টহল পাটির তদারকি করেন বলেও এ তথ্যে উল্লেখ করা হয়েছে।

[৫] শহরকে নিরাপদ রাখতে রাত্রীবেলা যে কোন প্রয়োজনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে থানার অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০-১১৮৭৭৯, পুলিশ পরিদর্শক (তদন্ত) ০১৩২০-১১৮৭৮০ ও ডিউটি অফিসার ০১৩২০-১১৮৭৮৪-এর নাম্বারে ফোন করার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।

[৬] এদিকে, আজ এখন পর্যযন্তন দিবাগত রাত ১২টার পরে শহর এলাকায় বিনাকারণে ঘুরাঘুরি করায় ৫ ব্যক্তিকে আটক করে সদর মডেল থানা পুলিশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়