শিরোনাম
◈ ইরানের ১০০ বিলিয়ন ডলার যেসব দেশে আটকে আছে! ◈ অর্থনীতিতে ইতিবাচক ধারা, বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০২:৪৫ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বাস চাপায় একাত্তর টিভির ভিডিও এডিটরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় একাত্তর টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর মারা গেছেন। বুধবার বিকেল ৫টার দিকে নদ্দা ফুট ওভার ব্রিজ সংলগ্ন স্থানে ভিক্টর ক্লাসিক পরিবহণের একটি বাস গোপালের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে ওই বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জানান, দুর্ঘটনায় তার শরীরের নিম্নাংশ পিষ্ট হয়। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

ঘটনার পরপরই ভিক্টর ক্লাসিক বাস এবং মোটর সাইকেলটি জব্দ করলেও ঘাতক বাস চালক এবং হেলপারকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর টিভি কর্তৃপক্ষ জানায়, বিকেল সাড়ে ৪টায় অফিস শেষে মোটরসাইকেলে করে রাজধানীর তেজগাঁও এলাকায় বাসায় ফিরছিলেন তিনি। গোপালের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর নগর ভদ্রগ্রামে। তার বাবা চৈতানন সূত্রধর ও মা শেফালী রানী সূত্রধর। তিন ভাই বোনের মধ্যে গোপালই ছিলেন কনিষ্ঠ। দুই কন্যা সন্তানের জনক গোপাল ২০১৪ সাল থেকে একাত্তর টিভিতে কর্মরত ছিলেন। এর আগে বেসরকারী টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্টে কাজ করেছেন।

এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় মোটরসাইকেলে থাকা ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর মারা গেছেন... পথচারী মারা গেলে সিটি করপোরেশন ওভার বা আন্ডারপাস বানায়, মোটরসাইকেল আরোহীকে বাসচাপায় হত্যা করা হলে কি বানাবে সিটি করপোরেশন?’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়