শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:৫১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের প্রতিক বরাদ্দ

সাতক্ষীরা প্রতিনিধি : [২] বুধবার সদর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়।

[৩] উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, পুরুষ কাউন্সিলর পদে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জনসহ মোট ৭২ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থী তাদের প্রতিক গ্রহন করেছেন।

[৪] এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নৌকার প্রতিক পেয়েছেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে ধানের শীষের প্রতিক পেয়েছেন, সাবেক মেয়র ও বিএনপি নেতা আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে হাতপাখা প্রতিক পেয়েছেন ডা. এস.এম মুস্তাফিজ উর রউফ। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতিক পেয়েছেন সাবেক জেলা যুবদল সাধারন সম্পাদক নাসিম ফারুক খান মিঠু এবং জগ প্রতিক পেয়েছেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী নুরুল হুদা।

[৫] জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

[৬] আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম।

[৭] উল্লেখ্য , জেলার পৌরসভায় ৮৯ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও নারী ভোটার রয়েছে ৪৫ হাজার ৮০৬ জন। এবারের এ নির্বাচনে ৩৭ টি কেন্দ্রে ২৪৮ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়