শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহবুদ্দিনসহ ৭ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।পাথরঘাট থানায় মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ ব্যক্তিকে আসামি করেছে পুলিশ।

[৩] পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাঁধা দিয়ে অস্ত্র সহকারে দাঙ্গা-হামলা ও পুলিশ সদস্য জখম হওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে এসআই তারিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। সুমন শীল, জাহাঙ্গীর খান ও রাসেল হাওলাদারসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ ব্যক্তিকে ওই মামলায় আসামি করেছে। এ আসামিরা রামদা, ছ্যানা, পাইপ ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে জনতাবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা করে।

[৪] এ ঘটনায় পুলিশ রাবার বুলেট ছুড়ে আত্মরক্ষার চেষ্টা করে। তবে এর আগেই ওই হামলায় পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন (৪০), ওসির বডিগার্ড মাসুম বিল্লাহ (২৫), ওসির ড্রাইভার মোহাম্মদ রাশেদ (২৮), কনস্টেবল সাজেদুল ইসলাম (২১) জখম হন। এছাড়া ওসি (তদন্ত) সাঈদ আহমেদ, এসআই তারিকুল ইসলাম ও এসআই রাজেত আলী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

[৫] এ ব্যাপারে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। তদন্তসহ আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ