শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৌর মেয়রসহ বগুড়া বিএনপির ৪৬ নেতাকর্মীর জামিন

নূর মোহাম্মদ: [২] বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনসহ বিএনপির ৪৬ নেতাকর্মীকে এক মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এক মাস পর তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

[৩] বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুজ জামান ও আজমল হোসেন খোকন।

[৪] আজমল হোসেন খোকন বলেন, তোফাজ্জল হোসেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে গত ১৬ জানুয়ারি মেয়র পদে নির্বাচিত হন। পৌরসভা নির্বাচনের সময় প্রতিপক্ষের কার্যালয় ভাঙচুর করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এর পরে ওই ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় আজ মেয়রসহ আসামিরা হাইকোর্টে হাজির হয়ে এক মাসের জামিন পেয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়