শিরোনাম
◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও) ◈ ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না: ডেভিড ইমন ◈ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‘শত্রুরা এমন জবাব পাবে, যা কল্পনাও করতে পারবে না’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে সাকিব আল হাসান

মহসীন কবির: [২] ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে ফেরার পর এবার আইসিসির অলরাউন্ড র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ফিরেছেন দেশসেরা এ ক্রিকেটার। ডিবিসি টিভি ও সারাবাংলা

[৩] বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শেষে ওয়ানডে র‍্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তাতে বাংলাদেশিদের জয়জয়কার। সবচেয়ে বড় বিস্ময় উপহার দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। সিরিজের আগে বোলিং র‍্যাংকিংয়ে ১৩৩তম ছিলেন ডানহাতি স্পিন অলরাউন্ডার। তিন ওয়ানডেতে ওভারপ্রতি ২.৭০ রান খরচ করে ৭ উইকেট নিয়েছেন মিরাজ। তাতে ১৩৩ থেকে এক লাফে উঠে এসেছেন ৪ নম্বরে। এই প্রথম সেরা দশে ঢুকলেন মিরাজ।

[৪] বোলিং র‍্যাংকিংয়ের সেরা দশে ঢুকেছেন মোস্তাফিজুর রহমানও। ১১ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। সিরিজের তিন ম্যাচে ওভার প্রতি ২.৯৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। ওভারে ২.২৫ করে রান দিয়ে ৬ উইকেট নেওয়া সাকিব আল হাসান উঠে এসেছেন ১৩ নম্বরে। অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব যথারীতি সবার ওপরে। তবে রেটিংয়ের ব্যবধান বেড়েছে অন্যদের থেকে। সাকিবের রেটিং পয়েন্ট ৪২০, যেখানে দুই নম্বরে থাকা মোহাম্মদ নবির পয়েন্ট ২৯৫।

[৫] ব্যাটিংয়ে সেরা দশে কেউ নেই। তবে তিন ম্যাচের সিরিজে ১৫৮ রান করা তামিম ইকবাল উঠে এসেছেন ২২ নম্বরে। ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। ১৫ নম্বরে আছেন ডানহাতি অভিজ্ঞ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ১১৪ রান করা সাকিব আল হাসান ব্যাটিং র‍্যাংকিংয়ে আছেন ২৪ নম্বরে। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪৯ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়