শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০১:৪২ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে রাতের আঁধারে বালু চুরি : দুই যুবকের কারাদণ্ড

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রাতের আঁধারে বালু-মাটি চুরির দায়ে দুই যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে নগত ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

[৩] জানা যায়, উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে পদ্মা পাড়ে নদী ড্রেজিংকৃত স্তুপকৃত বালু-মাটি রাতের আঁধারে চুরি করে বিক্রি করে আসছিলো উক্ত ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার এলাকার আঃ কুদ্দুস ফকিরের ছেলে আসাদ ফকির (২৬) ও সুলতানপুর গ্রামের ফজল মৃধার ছেলে মোঃ নজরুল মৃধা (৩০) ও স্বপন মৃধা (২১)।

[৪] গোপন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে মঙ্গলবার (২৬ জানুয়ারী) উক্ত পদ্মার পাড় এলাকায় অভিযান পরিচালিত হয়। সরকারি বালু বহনকারী ফরিদপুর মেট্রো-ড-১১০১২৯ নং একটি ট্রাক ও রাজু এন্টারপ্রাইজ নামক একটি লড়ি গাড়ী জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ঐ দুই বালু উত্তোলনকারী যুবককে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অপরজনের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

[৫] সংশ্লিষ্ট সূত্র জানান, উপজেলার “পদ্মা নদীর তীর সংরণ ও ড্রেজিং প্রকল্প” শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৭ ল ৫০ হাজার ৮৫ ঘনফুট বালু-মাটি গাজীরটেক ইউনিয়নের চরহোসেনপুর গ্রাম, চরহাজীগঞ্জ ও সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামের পদ্মা পার এলাকা দিয়ে সংরতি রয়েছে। উক্ত পদ্মা নদী ড্রেজিংকৃত বালু-মাটি বিক্রয়ের জন্য সরকারিভাবে ইতিমধ্যে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কিন্তু স্থানীয় একটি দুর্বৃত্ত চক্র গভীর রাতে ট্রাক ও লড়ি লাগিয়ে সরকারি বালু-মাটি বিক্রি করে চলছিল। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ