শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৭:৫৬ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মুসা এর যোগদান

শেখ সাইফুল: [২] বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এর স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষ্যে মোংলা বন্দরে হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মোংলা বন্দরে নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। বন্দর কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

[৩] নবনিযুক্ত মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ১৯৮৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনী হতে ১ জুলাই ১৯৮৭ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর, ফরাসী ইন্টার ফোর্সেস ওয়্যার কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্ট্যাডিস (আরসিডিএস), থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি লন্ডনের কিংস কলেজসহ আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে মোট চারটি মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন।

[৪] এছাড়া ২০১৫ সালে তিনি এমফিল সম্পন্ন করেন। চাকুরী জীবনে রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা ও নৌ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিদপ্তরে পরিচালক এর দায়িত্ব পালন করেন। তিনি অত্যাধুনিক ফ্রিগেট বানৌজা বঙ্গবন্ধু ও সর্ববৃহৎ ঘাঁটি বানৌজা ঈসা খানের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

[৫] রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা তাঁর অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পরপর তিনবার নৌপ্রধানের প্রশংসা পদকে ভূষিত হন। তিনি সমুদ্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ের একজন গবেষক এবং এবিষয়ে দেশ বিদেশের অনেক জার্নালে তার পাবলিকেশনস রয়েছে ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে তিনি অংশগ্রহণ করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়