শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০২:২৬ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলার ছন্দটা হারিয়ে যাবে বলে বর্ণবিদ্বেষী মন্তব্যের পরেও মাঠ ছাড়তে রাজি হননি রাহানে

স্পোর্টস ডেস্ক : [২] সিডনিতে ক্রমাগত বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হয়েছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। এক সময় আম্পায়ারদের কাছে অভিযোগও করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিছুদিন আগেই মহম্মদ সিরাজ জানিয়েছিলেন, আম্পায়াররা গোটা দলকে মাঠ ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু অজিঙ্কা রাহানেই সেদিন মাঠ ছেড়ে যেতে রাজি হননি। কেন সেই কাজ করেছিলেন, তা খোলসা করলেন রাহানে।

[৩] এক সাক্ষাৎকারে বলেছেন, সিডনিতে যা হয়েছিল তা খুবই দুঃখজনক। সিরাজ এবং বাকিদের সঙ্গে যা হয়েছিল, ঠিক হয়নি। আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। কিন্তু তা সত্ত্বেও আম্পায়ারদের জানিয়েছিলাম আমরা মাঠ ছেড়ে যেতে রাজি নই। কারণ, আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। এরপরই রাহানের সংযোজন, ক্রিকেটারদের সম্মানের কথাটাও একইসঙ্গে মাথায় রেখেছিলাম।

[৪] তাই আম্পায়াদের বলেছিলাম, যারা খারাপ ভাষা ব্যবহার করেছে, তাদেরই মাঠ ছাড়তে বলা হোক। আমরা এখানেই থাকব এবং খেলা শুরু করব। আসলে ছন্দটা কোনওভাবেই হারাতে রাজি ছিলাম না। অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য ছিল। ওই ঘটনার পর মাঠ থেকে ছ’জন দর্শককে বের করে দেওয়া হয়। তবে বর্ণবিদ্বেষ তাতে থামেনি। ব্রিসবেনেও একই ঘটনা দেখা গিয়েছিল। এমনকি, সিডনিতে নিরাপত্তারক্ষীরাও এক ভারতীয় দর্শকের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।- জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়