শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৩:২৬ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট : ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, কঠোর অনুশীলনের মাধ্যমে জয়ের এই ধারা অব্যাহত থাকবে।

এদিকে, সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ১২০ রানে হারিয়ে ৩-০’তে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার। ২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন নেন ৩টি উইকেট। মোস্তাফিজ ও মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন তাসকিন ও সৌম্য সরকার।
সাকিব আল হাসান ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। আর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়