শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:১৩ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে দুই যুবকের আত্মহত্যা

রাঙামাটি প্রতিনিধি: [২] রাঙামাটি কাপ্তাইয়ে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ও বন্ধুদের সাথে মজা করতে গিয়ে গলায় ফাঁস শিখাতে প্রাণ গেল দুই যুবকের।

[৩] সোমবার (২৫ জানুয়ারি) শাড়ে ৫টায় কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হল- মো. শোয়েব আহমেদ (২৮) ও মো. নাইমুর রহমান নয়ন (২২)।

[৪] কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, 'রাত ৯টায় প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেড়ে শোয়েব গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে নাইমুর রহমান নয়ন নামের আরো এক যুবকও গলায় কি ফাঁস নিয়ে কিভাবে বন্ধুদের তার কৃতিত্ব দেখাতে গিয়ে অসাবধানতায় আত্মহত্যা করে।'

[৫] নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

[৬] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃতদের পৃথক,পৃথক ভাবে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পিডিবি হাসপাতাল ও মিশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়