শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে ডাকাত হেলাঞ্চি গ্রেপ্তার

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে কুখ্যাত ডাকাত হেলাল হোসেন হেলাঞ্চি (৫০) গ্রেপ্তার হয়েছে। নন্দীগ্রাম থানা পুলিশ ২৪ জানুয়ারি ঢাকা রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

[৩] থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে কুখ্যাত ডাকাত হেলাল হোসেন হেলাঞ্চিকে গ্রেপ্তার করে। তার নামে থানায় ৯টি জিআর মামলার ওয়ারেন্ট ছিলো। এরমধ্যে সে ১টি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী।

[৪] হেলাল হোসেন হেলাঞ্চি উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের গমের উদ্দিন মুন্সির ছেলে। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে পালিয়ে ছিলো। ২৫ জানুয়ারি থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়