শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১০:২৪ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ জানুয়ারি ইন্টারনেটের গতি কমতে পারে

বিএসসিসিএল

অনলাইন ডেস্ক: দ্বিতীয় সাবমেরিন ক্যাবল লাইন রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৩০ জানুয়ারি রাতে দেশে ইন্টারনেটের গতি কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সংস্থাটি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) কনসোর্টিয়ামের সময়সূচী অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা ক্যাবল মেরামতের পরিকল্পনা রয়েছে। খবর বাংলানিউজের।

ওই সময়ে এসইএ-এমই-ডব্লিউই-৫ কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বলে জানায় বিএসসিসিএল। তবে ওই সময় দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এবং আইটিসি অপারেটরদের সার্কিটগুলো চালু থাকবে।-জনকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়