শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৩:৩৪ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজেপি তামিলদের অসম্মান করেছে, বললেন রাহুল গান্ধী

আব্দুল্লাহ যুবায়ের: [২] রোববার রাজনৈতিক এক সমাবেশে ক্ষমতাসীন দলকে কটাক্ষ করে এ মন্তব্য করেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট। এনডি টিভি

[৩] রাহুল গান্ধী তার বক্তব্যে বলেন, বিজেপি একটি অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক দল। তারা তামিলদের ভাষা ও সভ্যতাকে সম্মান করেনি। তামিলনাড়ুর মানুষের উচিৎ হবে না তাদেরকে ক্ষমতায় বসানো।

[৪] তিনি আরও বলেন, এ রাজ্যে বিজেপি জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার উপর আরোপ করেছে অযৌক্তিক কর।

[৫] এই কংগ্রেস নেতা তার বক্তব্যে আরও বলেন, আমি আমার দাদি ইন্দিরা গান্ধীর কাছ থেকে তামিলদের সম্মান করা শিখেছি। আমি আপনাদের সমস্যা শোনার ও দেখার জন্যই এখানে এসেছি। আমাদের দল ক্ষমতায় এলে, আপনারা পাবেন আপনাদের প্রাপ্য সম্মান।

[৬] আগামী মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । সম্পাদনা: তাবাসসুম সুইটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়