শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৩:৩৪ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যার আরও দুই আসামি গ্রেপ্তার

সোহাগ হাসান: [২] গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাহেদনগর ব্যাপারী পাড়া এলাকার মো. শহীদের ছেলে আশিকুর রহমান ইমন (২১) ও ওয়াজ নবীর ছেলে মাহবুব হাসান বাঁধন (২০)। উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, শনিবার রাতে উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হলো।

[৪] সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, গ্রেপ্তার দুইজন ঘটনার সাথে যুক্ত থাকার বিষয়েবিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পরে তাদের আদালতের আদেশে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।

[৫] গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষিত হওয়ার পরে মো. তরিকুল ইসলাম খানকে নির্বাচনে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন ও তার সহযোগীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করেন।

[৬] গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে একরামুল হাসান হৃদয় পরের দিন রোববার (১৭ জানুয়ারি) রাতে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। সম্পাদনা: মুরাদ হাসান

  • সর্বশেষ