শিরোনাম
◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঝালকাঠির ৩৬ গ্রামে নারীদের সবজি বিপ্লব

ঝালকাঠি প্রতিনিধি: [২] ঝালকাঠি সদর উপজেলার ৩৬ গ্রামে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন নারীরা। এর মধ্যে সদর উপজেলার ৪টি ইউনিয়নের ১৫টি গ্রামে ১২ মাসই সবজির চাষ হয়। এখানে শুধুমাত্র নারীরাই মাঠে চাষবাস করেন। কিছু ক্ষেতে পুরুষের সাথে সমান তালে কাজ করছেন তারা। এসব এলাকার ৫ হাজার পরিবার এখন সবজি চাষ করে তাদের জীবিকা চালায়। জেলা কৃষি বিভাগ নারীদের এই সবজী চাষে উৎসাহ দেয়ার জন্য কারিগরি সহায়তা দিচ্ছে।

[৩] পুরুষরাও তাদের সহায়তা করেন। এসব এলাকার ৫ হাজার পরিবার এখন সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছে। সবজি চাষে উৎসাহ দেয়ার জন্য কারিগরী সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।

[৪] চারা রোপন, পরিচর্যা থেকে শুরু করে সবজি ক্ষেতের যাবতীয় কাজই করছেন নারীরা। আবাদ করেছেন লাউ, মিষ্টিকুমড়া, শিম, ফুলকপি-বাঁধাকপি, টমেটো, লাল শাক পালং শাকসহ নানা জাতের সবজি।

[৫] এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তবে দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে ফসলের ন্যায্য মূল্য পান না জানিয়ে লাভের বড় অংশই মধ্যস্বত্বভোগী দালালদের পকেটে যায় বলে অভিযোগ কৃষকদের।

[৬] কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রিফাত সিকদার বলেন, ‘সবজি চাষে নারীরা এগিয়ে যাচ্ছে তাদেরকে এ কাজে উৎসাহিত করতে কৃষি বিভাগ থেকে কারিগরীসহ সবধরণের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে।’

[৭] কৃষি বিভাগ জানিয়েছে, সদর উপজেলায় রবি মৌসুমে ৩ হাজার একশ হেক্টর জমিতে এবং গ্রীস্মকালীন সময় এক হাজার ২’শ হেক্টর জমিতে সবজির আবাদ হয়ে থাকে। রবি মৌসুমে ৪৩ হাজার ৪শ মে. টন এবং গ্রীস্মকালীন সময় ১৩ হাজার ২শ মে. টন সবজি উৎপাদন হয় হয়।

[৮] মাঠে কাজ কর করা কৃষক ও কৃষানী জানান, দরিদ্র পরিবারের ভরণপোষণ করত নারী পুরুষ সমান তালে কাজ করতে হচ্ছে। অনেক পরিবারের উপার্জনের জন্য কোন পুরুষ না থাকায় নারীরাই পরিবারের প্রধান চালিকা শক্তি। শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ দিয়েই পরিবার পরিচালনা করা হয়। সম্পাদনা: জেরিন আহদে

  • সর্বশেষ