শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:৩২ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির পর এবার রোনালদো সৌদি আরবের ৫৪ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন

স্পোর্টস ডেস্ক :[২] সৌদি আরব সরকারের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে রাজি হননি পর্তুগাল তথা জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনারদো। সৌদিতে মানবাধিকার একেবারেই তলানিতে বলে প্রায় ৫৪ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। বার্সেলোনার তারকা লিওনেল মেসিকেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল সৌদি সরকারের পক্ষ থেকে। তিনিও তা একই কারণে অগ্রাহ্য করেন।

[৩] চলতি সপ্তাহের শুরুতেই ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। অপরদিকে মেসিও ষষ্ঠবারের মতো বিশ্বের সেরা ফুটবলারের শিরোপা জিতেছেন। তাদের ব্যবহার করেই সৌদি আরব সরকার পর্যটনশিল্পকে চাঙ্গা করার পরিকল্পনা করেছিল। ‘ভিজিট সৌদি’ নাম দিয়ে ইতোমধ্যেই একটি প্রচার শুরু করেছে সৌদি সরকার। তার মূল লক্ষ্যই হচ্ছে, বিদেশি পর্যটকদের দেশে নিয়ে আসা ও দেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া।

[৪] মানবাধিকারের অভাব রয়েছে বলে সৌদি আরবের দীর্ঘদিনের বদনাম। সেই বদনাম ঘোচানোর জন্যই রোনালদো ও মেসির মতো তারকাদের তারা ব্যবহার করতে চাইছিল। এমনকি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নতুন করে পৃথিবীর কাছে নিজেদের তুলে ধরতে চায় সৌদি। কিন্তু রোনালদো প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই পরিকল্পনা অনেকটাই ধাক্কা খেলো। সূত্র: জি-নিউজ / আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়