শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কদমতলীতে চোরাই মালামাল ও মাদকসহ গ্রেপ্তার ৫

সুজন কৈরী : [২] রাজধানীর কদমতলীর মুরাদনগর এলাকায় শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে চোরাই মালামাল ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- হীরা (৩৪), রকি খন্দকার (২৫), জাহিদুল ইসলাম (৩০), ফয়সাল দেওয়ান রানা (৩০) ও পিয়ারা বেগম (৩৮)।

[৩] তাদের কাছ থেকে ২৬ ভরি ৮ আনা স্বর্ণ, ৬৮ ভরি ৪ আনা রূপার অলংকার, ২৭ টি পুরাতন মোবাইল ফোনসেট, সিটি গোল্ডের কিছু অলংকার, তালা ভাঙ্গার সরঞ্জামাদি, ৩৫টি শাড়ী, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ পুড়িয়া হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] কদমতলী থানার ওসি মো. জামাল উদ্দিন মীর বলেন, গোপন তথ্যে মুরাদনগরের নোয়াখালী পট্টির একটি বাসায় অভিযান চালিয়ে নগদ টাকা, চোরাই মালামাল ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। তারা কদমতলীসহ ঢাকার বিভিন্ন স্থানে চুরি করে। উদ্ধার চোরাই মালামাল বিভিন্ন স্থান থেকে চুরি করে বিক্রির উদ্দেশ্যে তাদের কাছে রেখেছিলো। গ্রেপ্তারকৃতরা চুরির পাশাপাশি মাদক ব্যবসাও করে। উদ্ধার মাদক ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রির জন্য তাদের কাছে রেখেছিলো। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়