শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০১:৫৯ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় কমিউনিটি পুলিশসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের উপরে যাত্রীবাহী বাসচাপায় একজন কমিউনিটি পুলিশ ও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত দুজন হলেন- আক্তার হোসেন (৩৬) ও কমিউনিটি পুলিশ মফিজুল ইসলাম (৪০)। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী হানিফ ফ্লাইওভার কর্মরত (কমিউনিটি পুলিশ) বদরুল ইসলাম ও মেহেদী হাসান জানান, যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে জৌনপুর পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত কমিউনিটি পুলিশ সদস্যের ওপরে পরে। পরে গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতাল নিয়ে আসা হয়। স্থানীয় জনতা যাত্রীবাহী বাসটি আটক করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মোটরসাইকেল আরোহীর কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে আক্তারের পরিচয় পাওয়া গেছে। তার বাবার নাম মৃত আব্দুর রউফ মিয়া। বাড়ি মিরপুর সেনপাড়া মনিপুরে। কমিউনিটি পুলিশের বিস্তারিত ঠিকানা জানা যায়নি। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়