শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রিমিয়ার ফুটবল লিগে হ্যাটট্রিক জয় আবাহনীর

মোমেন মাহমুদ: [২] বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ২৩ জানুয়ারি আবাহনীর ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর আবাহনী কাঙ্ক্ষিত জয় পায় ৭৯ মিনিটে।

[৩] বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীর সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ তিন মৌসুমে দলটি একটি মাত্র ট্রফি ঘরে তুলেছে। ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর দলটির সামনে বড় চ্যালেঞ্জ লিগ শিরোপা পুনরুদ্ধার। সেই চ্যালেঞ্জে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে আকাশি-নীলরা।

[৪] ৭৮ মিনিট পর্যন্ত গোল না পাওয়ায় দুশ্চিন্তায়ই পড়ে গিয়েছিলেন আবাহনীর সমর্থকরা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ-আফগান মিশেলে আবাহনী পায় ম্যাচজয়ী গোল। আফগানিস্তানের মাসি সাইঘানির পাস থেকে গোল করেন জুয়েল রানা।

[৫] তিন ম্যাচ শেষে আবাহনী ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংসের সঙ্গে। অন্যদিকে তিন ম্যাচে ১ পয়েন্ট পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়