শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:১২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলেবেলার ফেরিঅলার শ্রেষ্ঠ প্রসাদ

লুৎফর রহমান রিটন: স্কুল গেটে থাকা ফেরিঅলারা কী সব স্বর্গীয় প্রসাদ বিতরণ করতো ছেলেবেলায়! ইন্টারনেটে খোঁজ দ্য সার্চ করতে করতে সেই রকম একটা ছবি পেয়ে গেলাম আজ সকালে। ছবিটা দেখতে দেখতে সাঁই সাঁই করে ফিরে গেলাম কাপ্তান বাজারে নবাবপুর স্কুলের মূল ফটকের সামনে। তারপর ধনে পাতা পেঁয়াজকুচি বাদাম ভাজা টমাটো কাঁচা মরিচ আর সর্ষে তেলের গন্ধ মাখা কুড়মুড়ে চানাচুরের মতো ছেলেবেলাটা আমাকে জাপটে ধরে থাকলো অনেকক্ষণ। শেষে একটা ছড়া লিখিয়ে নিয়ে তবেই ছাড়লো।

আজকের ছড়াটা উৎসর্গ করছি কবি ফরিদ কবির কে Farid Kabir। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে দূর থেকে এটাই আমার উপহার ফরিদ কবিরের জন্যে।]--

ছেলেবেলার ফেরিঅলার শ্রেষ্ঠ প্রসাদ
লুৎফর রহমান রিটন
ছেলেবেলায় টাকা কড়ি অল্প থাকে
কিন্তু অনেক মজার মজার গল্প থাকে
মনের মধ্যে হরেক খুশির বাদ্য থাকে
স্কুলের গেটে কমদামি সব খাদ্য থাকে
কিন্তু সে সব খাবারগুলো টেস্টি থাকে
(ধনীর ছেলের বেকারি ও পেস্ট্রি থাকে)
ছেলেবেলার ফেরিঅলার শ্রেষ্ঠ প্রসাদ
ঝালমুড়ি আর চানাচুরের স্বর্গীয় স্বাদ।
স্কুলের গেটে ফেরিওলার কণ্ঠ ভাসে
হাওয়ায় ভেসে ক্লাশে তারই গন্ধ আসে
ধনে পাতা পেঁয়াজকুচি সর্ষে তেলের
অপূর্ব ঘ্রাণ! মন উড়ে যায় উদাস ছেলের
টিফিন কখন? ঘন্টা কখন বাজবে আরে!--
দপ্তরিটার ঘড়িটা স্লো! বারে বারে!!
ছেলেবেলা কোথায় গেলি? আয় না ফিরে
হায় রে জীবন! কৈশোর কেউ পায় না ফিরে...

লুৎফর রহমান রিটন এর ফেসবুক থেকে নেয়।

  • সর্বশেষ