শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ভালো উইকেট’ আমরা কাজে লাগাতে পারিনি: উইন্ডিজ অধিনায়ক

রাহুল রাজ: [২] ক্যারিবিয়ান ব্যাটিংয়ে দুই ম্যাচে দেখা গেছে একই দশা। উইকেট যদিও দ্বিতীয় ম্যাচে ছিল যথেষ্টই ভালো। সেই উইকেটে অল্পতে গুটিয়ে যাওয়ায় হতাশ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মেদ।

[৩] প্রথম ম্যাচের উইকেটেই হয় দ্বিতীয় ম্যাচ। তবে এ দিন উইকেটে একটু ঘাসের ছোঁয়া ছিল, ব্যাটিংয়ে জন্য ভালো হবে ভেবেই টস জিতে আগে ব্যাটিং নেন জেসন। কিন্তু সিদ্ধান্ত যতটা সাহসী ছিল, ২২ গজে ততটা দক্ষতা দেখাতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। বেশির ভাগ ব্যাটসম্যানই উপহার দিয়ে আসেন উইকেট। টেকনিক ছিল বাজে, টেম্পারামেন্ট যাচ্ছেতাই।

[৪] সংবাদ সম্মেলনে জেসন মোহাম্মদ জানান, অবশ্যই আমরা খুব হতাশ। উইকেট আজকে আগের দিনের চেয়ে অনেক ভালো ছিল। কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি, ভালো স্কোর গড়তে পারিনি।

[৫] তিনি আরো জানান, আমরা জানতাম স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে। আমরা প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু মাঠে নেমে আমরা জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছি। একটি উইকেট পড়লে আরেকটি পড়েছে। কিছু ইতিবাচক দিক আছে। আকিল অভিষেক ম্যাচের পর আজকেও ভালো বোলিং করেছে। রভম্যান পাওয়েল কিছু রান করে মোটামুটি স্কোর এনে দিয়েছে দলকে। আশা করি, সামনের ম্যাচে আরও কয়েকজন নিজেদের মেলে ধরবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়