শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব ব্যাংকের এমডি, পরিচালকদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাশার নূরু: [২] এখন থেকে প্রতিবছর সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি),পরিচালক ও তার নিচের দুই স্তরের কর্মকর্তাদের সব ধরনের সম্পদ বিবরণী স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে জমা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে তার পারিবারিক ব্যবসার তথ্যও দিতে বলা হয়েছে। এসব তথ্য, সংশ্লিষ্ট বাংককে সংরক্ষণ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

[৩] বৃহস্পতিবারের তারিখ দিয়ে এ সংক্রান্ত একটি সার্কুলার শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান ও এমডি বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

[৪] বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইনের ১৮ ধারার উপধারা (২)- এ বর্ণিত বিধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। উক্ত ধারার বিধান পরিপালনের লক্ষ্যে প্রত্যেক ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার নিম্নতর দুইস্তর পর্যন্ত কর্মকর্তাদের নিজ-নিজ বাণিজ্যিক, আর্থিক, কৃষি, শিল্প এবং অন্যান্য ব্যবসার নাম, ঠিকানা ও অন্যান্য বিবরণী প্রতি বছর শেষে পরবর্তী বছরের ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণীও জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়