শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরুণাচলে চীনা গ্রামের স্যাটেলাইট ছবি প্রকাশের পর বেইজিং বললো, পুরো এলাকাই চীনের, তাই নিজ ভূমিতে গ্রাম তৈরির অধিকার আছে

আসিফুজ্জামান পৃথিল: [২]বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিজ ভুমিতে কোনও স্থাপনা নির্মাণ একটি সাধারণ বিষয় এবং এটিতে বাঁধা দেওয়া মানে চীনা স্বাধীকারে হস্তক্ষেপ করা। কয়েকদিন আগে ভারতের গণমাধ্যমে এনডিটিভি সীমান্ত পার হয়ে অরুণাচলে একটি চীনা গ্রামের স্যাটেলাইট ছবি প্রকাশ করে।

[৩] চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, ‘ভারত-চীন সীমান্তের পূর্ব সেক্টর বা জাংনান অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল ও পরিস্কার। আমরা কখনই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেইনি। এই তথাকথিত রাজ্য চীনের ভুমি দখল করে গঠন করেছে ভারত।’

[৪] অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে মনে করে চীন। আর ভারত মনে করে সর্ব উত্তর-পূর্বের রাজ্যটি তাদের অবিচ্ছেদ্য অংশ। এই নিয়ে দুদেশের তীব্র দন্দ্ব রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়