শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১১:০১ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি: [২] ট্রাক চাপায় রিপ্তি বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ জন। শুক্রবার সকালে শহরের হামদহ ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে গতিরোধক দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী।

[৩] নিহত রিপ্তি বেগম সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের তাহিজুল ছিদ্দিক আলীর মেয়ে ও সাবেক েেসনা সদস্যের স্ত্রী।

[৪] সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে রিপ্তি বেগম চাচাতো ভাই আলমগীর হোসেনের সাথে মোটরসাইকেল যোগে শহর থেকে গ্রামে ফিরছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঘোষপাড়া নামক স্থানে পৌঁছালে যশোর থেকে কুষ্টিয়াগামী ভুট্টা বোঝায় একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ওই নারী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] এ দিকে এ ঘটনার প্রতিবাদে ওই স্থানে গতিরোধক দেওয়ার দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।

 

  • সর্বশেষ