শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১০:০৫ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৬১৯, মৃত্যু ১৫ জনের

শাহীন খন্দকার: [২] এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৮১ জনের। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাড়িঁয়েছে ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৪৮৭ জন , এপর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন।

[৩] শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ।

[৪] মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৫ জন নারী। এদরে মধ্যে ঢাকা বিভাগে ৮ জন চট্রগ্রাম বিভাগে ৪জন। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে তিন জন মারা গেছেন। এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

[৬] প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মৃতদের বয়স বিশ্লেষনে ৬০ বছরের উর্ধ্বে ৬ জন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।

[৭] ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২৮ জন। এপর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৮ হাজার ৫০১ জন । আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৭ হাজার ৭১৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৭৮৩ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়