শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:২৭ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে কোভিড-১৯ এর টিকা দিতে প্রস্তুত ৪ কেন্দ্রে

মঈন উদ্দীণ : [২] এই চার কেন্দ্রে মোট ১৬টি বুথে করোনাভাইরাসের টিকা দেয়া করা হবে। এই কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী সিটি করপোরেশন নগর ভবন, রাজশাহী পুলিশ লাইন হাসপাতাল ও রাজশাহী সেনানিবাস হাসপাতাল।

[৩] এই বিষয়ে জানতে চাইলে রাজাশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, রাজশাহীতে আমরা চারটি কেন্দ্রে এই টিকা প্রয়োগের ব্যবস্থা করছি।

[৪] কেন্দ্রেগুলো প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে চারটি করে বুধ থাকবে। টিকা প্রয়োগের জন্য সকল কর্মকর্তা ও কর্মচারিসহ সব ধরণের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। প্রথম রাজশাহীর এই চারটি কেন্দ্রে টিকা প্রয়োগ করা হবে। পরে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।

[৫] তিনি বলেন, ১৮ বছরের নিচে কেউ প্রথম পর্যায়ে টিকা পাবে না। তবে অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকা করা হচ্ছে। সেখানে প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে।

[৬] এর পর সাংবাদিক, পুলিশ, আনসার, বিজিবি ও ষার্টোধ্ব ব্যক্তিদের শরীরে টিকা দেয়া হবে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা প্রয়েগের জন্য নির্বাচিত ব্যক্তিকে তার কেন্দ্রের নাম, বুথ, ক্রমিক, তারিখ এবং সময় দেওয়া হবে।

[৭] রাজশাহীর পরিস্থিত নিয়ে টিকার জন্য প্রাথমিকভাবে একটি তালিকা তৈরি করা হচ্ছে। হাসপাতাল ও সরকারি অফিসে আলাদা আলাদা তালিকা করে পাঠানো হয়েছে।

[৮] ডা. হাবিবুল আহসান তালুকদার আরও বলেন, ভারত থেকে যে ২০ লাখ টিকা উপহার হিসেবে এেেসছ রাজশাহী বিভাগে তার কতগুলো পাবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আগামী রোববার এই বিষয়ে সভা করে জানানো হবে। রাজশাহীতে কোল্ড রুমের ভ্যাকসিন গুলো রাখা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়