শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা যোদ্ধার স্বীকৃতি ও ভ্যাকসিন চান কৃষিবিদরা

সমীরণ রায়: [২] শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে যারা সামনের সারিতে কাজ করেন, তারা আগে টিকা পাবেন। যেমন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এছাড়া নানারকম জটিলতা যাদের আছে তারা আগে টিকা পাবেন।

[৩] তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে গিয়ে যেসব কৃষিবিদ মৃত্যুবরণ করেছেন তাদের সম্মুখযোদ্ধা ঘোষণা করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় সহায়তা প্রদান ও প্রণোদনা প্রদান এবং সামনের কঠিন দিনগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে কৃষিবিদদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করতে হবে।

[৪] তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে গত ২১ জানুয়ারি পর্যন্ত আক্রান্ত কৃষিবিদের সংখ্যা ৮০০, মৃত্যুবরণ করেছেন প্রায় ৫০ জন।

[৫] এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কৃষিবিদ মো. হামিদুর রহমান, কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন, কৃষিবিদ ড. আওলাদ হোসেন, কৃষিবিদ রিপন মন্ডল, কৃষিবিদ ড আজিজুল ইসলাম, কৃষিবিদ ড আক্কাস আলী, কৃষিবিদ প্রদীপ দে, কৃষিবিদ নজরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়