শিরোনাম
◈ থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ ◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৮:০৬ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রিয়াদ ইসলাম: [২] পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ আমির হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

[৩] শুক্রবার ভোরে উপজেলা পাকশী ইউনিয়নের নিজের বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক আমির হোসেন পাকশী গাইড ব্যাংক হঠাৎ পাড়া গ্রামের মৃত হাসেমের ছেলে।

[৪] থানা পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসায়ী আমির দীর্ঘদিন থেকে পাকশীর বিভিন্ন জায়গায় অবস্থান করে ইয়াবার ব্যবসা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে রাতে অভিযান চালায় পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল। পরে পাকশী গাইড ব্যাংক হঠাৎ পাড়া এলাকা থেকে আমিরকে আটক করে তার শরীরে তল্লাশি করে ৩৫০পিস ইয়াবা পাওয়া যায়।

[৫] বিষয়টি নিশ্চিত করে পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইয়াবা ব্যবসায়ী জড়িত থাকার বিষয়টি স্বীকার করার পাশাপাশি জানায় যে, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলা থেকে ইয়াবা ক্রয় করে পাকশীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়