শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:৫৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

এস,এম রিয়াজ: [২] উপজেলার লক্ষিপুরা মহল্লায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটি স্থানীয় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় লেখা পড়া করে। এ ঘটনায় মেয়েটির মা ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামী ধর্ষক আরমান সরদার (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ । সে মধ্য ভাণ্ডারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে।

[৩] মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে আরমান সরদার বিয়ের প্রলোভন দেখিয়ে এবং প্রেমের ফাঁদে ফেলে একই মহল্লার ওই স্কুল ছাত্রীকে গত ১ জানুয়ারি রাতে তার বন্ধু লক্ষিপুরা মহল্লার সজীব বেপারী বাড়ীতে নিয়ে গিয়ে জোর পূর্বক ৩ জানুয়ারি পর্যন্ত (৩ দিন ধরে) ধর্ষণ করে।

[৪] এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে আরমান সরদার ও তার সহযোগী সজিব বেপারীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই এ মামলার প্রধান আসামি আরমান সরদারকে গ্রেফতার করে।

[৫] ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) এস,এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় মামলা হয়েছে এবং এর মূল আসামীকে গ্রেফতার করে গকাল শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়