শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু এলাকায় ৩০ কিলোমিটার যানজট

ডেস্ক নিউজ: বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা কয়েক দফা বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। সূত্র: সময় টিভি

টাঙ্গাইল জেলা পুলিশের টিএসআই রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত থেকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু টোল আদায় কয়েক দফা বন্ধ রাখা হয়। যে কারণে মহাসড়কে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। মধ্যরাত থেকেই যানবাহনের চাপ আরও বাড়তে থাকে এবং সকালে গাড়ির চাপ আরও বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

তিনি আরও বলেন, বিশেষ করে চাকরিজীবী ও ঢাকাগামী সবজিভর্তি ট্রাকগুলো নিয়ে চরম বিপাকে পড়ায় সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। ফলে লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সবজি ব্যবসায়ীদের। তবে যানজট নিরসনে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যেই যানজট নিরসন হবে বলে আশা করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়