শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি করোনা আক্রান্ত, নিজেই জানালেন আর্জেন্টাইন স্ট্রাইকার

স্পোর্টস ডেস্ক: এমনিতেই চোটের কারণে এই মৌসুমে সেভাবে খেলতে পারেননি। চোটকে হারিয়ে মাঠের ফেরার অপেক্ষায় থাকা সার্জিও আগুয়েরো নতুন এক ধাক্কা খেলেন। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকার করোনাভাইরাস পজিটিভ এসেছে।

করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে আসার পর থেকেই সেলফ আইসোলেশনে আছেন আগুয়ারো। বৃহস্পতিবার এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবরটি ভক্ত-সমর্থকদের জানিয়েছেন তিনি।

৩২ বছর বয়সী এই ফুটবল তারকা টুইটারে লিখেছেন, ‘একজনের সংস্পর্শে আসার পর থেকেই আমি সেলফ আইসোলেশনে ছিলাম। সর্বশেষ টেস্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে আমার।’

আগুয়েরো যোগ করেন, ‘আমার কিছু উপসর্গ রয়েছে, সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। সবাই নিজের খেয়াল রাখবেন!’

প্রিমিয়ার লিগে করোনার থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ ক্লাব ম্যানচেস্টার সিটি। আগুয়েরোসহ এখন পর্যন্ত ক্লাবটির মোট নয়জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়