শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প পরাজিত তাকে ভয়ের মধ্যে বাস করতে হবে বললেন জয়নাব সোলায়মানি

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলায়মানি টুইটারে বলেছেন আপনি পরাজয়ের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এখন আপনাকে প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করতে হবে। ফারস

[৩] জয়নাব সোলাইমানি বলেন, ট্রাম্প তার বাবাকে হত্যার নির্দেশ দিয়ে বীর হতে চেয়েছিলেন কিন্তু তিনি এখন জনবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত। সোলায়মানি প্রতিনিয়ত ট্রাম্পকে তাড়া করে ফিরবেন আর ট্রাম্পকে শত্রুর ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতে হবে।

[৪] এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ট্রাম্পকে পরাস্ত, বিচ্ছিন্ন ও ভগ্নহৃদয়ের বলে অভিহিত করেছেন। তিনি বলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

[৫] জারিফ বলেন, জেনারেল সোলায়মানি, ট্রাম্পের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধ, খুন, অনাহারী ক্ষুধার্তদের স্মৃতি উজ্জ্বল হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়