শিরোনাম
◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজির দেউড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপি ও যুবদলের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

[৪] বিষয়টি নিশ্চত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, কাজির দেউড়ি নাসিমন ভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল।
আসামিরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে।

[৫] ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, খবর পাওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬-৭ জন আহত হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়