শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ১০:৫৪ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগদাদে দুইটি আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

লিহান লিমা: [২] এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মধ্য বাগদাদের তায়ারান স্কয়ারের পার্শ্ববর্তী ব্যস্ত একটি বাজারে চালানো এই হামলায় ৩ পুলিশ অফিসারসহ কমপক্ষে ১৩জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সিএনএন/আল জাজিরা

[৩]প্রথম বোমা হামলাকারী বাজারে প্রবেশ করে অসুস্থতার ভান ধরে ও সাহায্যের আহ্বান জানায়। তার উদ্দেশ্য ছিলো যত বেশি সম্ভব লোকজন জড়ো করে নিজকে সহ উড়িয়ে দেয়া। কিছুক্ষণ পর দ্বিতীয় হামলাকারী একটি বাইকে করে স্থানটিতে আসে ও বোমা বিস্ফোরণ ঘটায়। কোনো গোষ্ঠি এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করে নি। তবে সাধারণত আইএস’ই আত্মঘাতী হামলাগুলো চালিয়ে থাকে।

[৪]গত দুই বছরে এই প্রথমবারের মতো শহরটিতে কোনো হামলা হলো। সর্বশেষে ২০১৯ সালের জুনে ইরাকে এই ধরণের হামলায় কয়েজন নিহত হয়েছিলেন। ২০০৩ সালে মার্কিন সৈন্য ইরাকে প্রবেশ করার পর ২০০৭ সাল পর্যন্ত দেশটিতে ঘনঘন এমন বোমা হামলার ঘটনা ঘটেছে।

[৫]টানা ৩ বছর খেলাফত ঘোষণার পর ২০১৭ সালের শেষের দিকে ইরাকে আইএস এর পরাজয় হয়। তবে কিছু সশস্ত্র গোষ্ঠি মরু ও পর্বত এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার চেষ্টা করে যাচ্ছে। বাগদাদের মার্কিন দূতাবাসকে ঘিরে কড়া নিরাপত্তা সম্বলিত ‘গ্রিন জোন’ এ হামলার চেষ্টা চালাচ্ছে গোষ্ঠিগুলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়