শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ১১:০৮ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রান্ত হত্যা হামলায় ২ জনের দায় স্বীকার

খুলনা প্রতিনিধি : [২] বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জেলার পাইকগাছা থানার ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. সাইফুল ইসলাম (৩০) দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

[৩] গ্রেফতারকৃত সাইফুল ইসলাম পাইকগাছার গড়ইখালি গ্রামের মো. জাহাঙ্গীর গাজীর ছেলে।

[৪] এ তথ্য জানিয়েছেন সিআইডি খুলনা মেট্রো অ্যান্ড জেলা পুলিশ পরিদর্শক মোছাম্মদ মাহমুদা খাতুন।

[৫] তিনি জানান, প্রান্ত ঘোষ হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামি মো. সাইফুল ইসলাম ও তদন্তে প্রাপ্ত আসামি একই গ্রামের জিল্লুর রহমান গাজীর ছেলে মো. সাইবুর রহমান(৩৫) ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

[৬] মঙ্গলবার দিবাগত রাতে সিআইডি খুলনার তদন্তকারী কর্মকর্তা এসআই মোল্লা লুৎফর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সাইফুল ইসলামকে খুলনা শহর থেকে এবং সাইবুর রহমানকে গড়ইখালি বাজার থেকে গ্রেফতার করে। বুধবার তাদের আদালতে সোপর্দ করলে আসামিদ্বয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

[৭] এর আগে এজাহারভুক্ত দুই নম্বর আসামি আলমগীর মোড়ল (২৭) সোমবার (১৭ জানুয়ারি) প্রান্ত ঘোষ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

[৮] উল্লেখ্য, পাইকগাছার গুরাইকাঠির অচিন্ত্য ঘোষের ছেলে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষকে আসামিরা ২০২০ সালের ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ইখালি সুকুমার ডাক্তারের মোড়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রান্ত ঘোষ মৃত্যুবরণ করলে নিহতের ভাই বাদী হয়ে পাঁচজনকে এজাহারভুক্ত আসামি করে ১০ অক্টোবর পাইকগাছা থানায় মামলা দায়ের করেন।সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ