শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ১০:১৯ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা

আল একরাম: [২] ঝিনাইদহে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার গিলাবাড়ীয়া থেকে এ অভিযান শুরু করা হয়। এর নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টীমের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।

[৩] সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ও হরিণাকুন্ডু উপজেলার ৪ টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ নানা অভিযোগে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ৪ টি ইটভাটায় ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।

[৪] যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, সকাল ১০ টা থেকে এ অভিযান শুরু হয়েছে চলবে বিকাল পর্যন্ত। দুপুর পর্যন্ত আমরা ৮ টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগামীকাল শুক্রবারও এ অভিযান চালানো হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়