শিরোনাম
◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৭:২০ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু ট্রাম্প নয় ,অতীতে আরও পাঁচজন বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যাননি

দেবদুলাল মুন্না:  [২] লিংকনের শপথ অনুষ্ঠানের আগে হত্যা চেষ্টা ও কেনেডির অনুষ্ঠানে আগুন লেগেছিল। [৩] উত্তরসূরির শপথ অনুষ্ঠানে যারা উপস্থিত থাকেননি তারা হলেন-জন অ্যাডামস, জন কুইন্সি অ্যাডামস, মার্টিন ফন ব্যুঁরে, অ্যান্ড্রু জনসন এবং রিচার্ড নিক্সন। বার্তা সংস্থা এএফপি ও হাফিংটন পোস্ট এরকম কিছু ঘটনা নিয়ে গতকাল বিশেষ প্রতিবেদন করেছে।

[৪] ১৮০১ সালে থমাস জেফারসন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। তখন বিদায়ী প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস যাননি। একই কাজ করেছিলেন জন অ্যাডামসের ছেলে জন কুইন্সি অ্যাডামস। ১৮২৯ সালে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হয়েছিল। সেবার নির্বাচনে জিতেছিলেন অ্যান্ড্রু জ্যাকসন।এভাবে অন্যরাও যাননি।

[৫] ১৮৬৫ সালের ৪ মার্চ দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছিলেন আব্রাহাম লিংকন। এর ৪১ দিন পর আততায়ী জন উইকেস বুথের গুলিতে নিহত হন লিংকন। পরে বুথ জানান, শপথ গ্রহণের দিনই আব্রাহামকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল।

[৬] ১৯৬১ সালের জানুয়ারিতে অভিষেক হয় জন এফ কেনেডির। প্রথম ক্যাথলিক হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। সে হিসাবে প্রটেস্ট্যান্ট দেশটিতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কেনেডির শপথ গ্রহণের মঞ্চে হুট করেই আগুন ধরে গিয়েছিল। সিক্রেট সার্ভিসের সদস্যরা তখন একে ধরে নিয়েছিলেন হত্যাচেষ্টা হিসেবে। এ ঘটনার দুই বছর পর আততায়ীর হাতে নিহত হয়েছিলেন জন এফ কেনেডি।

[৭] কেনেডি নিহত হওয়ার পর তার ভাইস প্রেসিডেন্ট লিনডন জনসন প্রেসিডেন্ট হিসেবে ১৯৬৩ সালের ২২ নভেম্বর এয়ারফোর্স ওয়ানে বসে শপথ নিয়েছিলেন।

  • সর্বশেষ