শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৭:০০ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘নিখোঁজ’ গুজবের প্রায় তিন মাস পর দেখা মিললো জ্যাক মা’র

লিহান লিমা: [২] টেক জায়ান্ট ‘আলিবাবা’ ও ‘অ্যান্ট গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে গত অক্টোবর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বুধবার উদ্যোক্তাদের একটি অনলাইন সম্মেলনে জ্যাক মার উপস্থিতি টের পাওয়া যায়। একটি স্থানীয় ব্লগে প্রথম তার বিষয়টি নিয়ে লেখা হয়। পরে কয়েকজন জানান, জ্যাক মা ওই সম্মেলনে ছিলেন, গ্রামীণ কৃষি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। সিএনএন/আল জাজিরা

[৩]গত অক্টোবরে সাংহাইয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে চীনের কমিউনিস্ট সরকারের একাধিক নীতি নিয়ে সমালোচনা করার পরপরই গায়েব হয়ে যান তিনি। সামাজিক মাধ্যম বা প্রকাশ্যে তাকে আর দেখা যায় নি।

[৪]এরপরপরই অ্যান্ট এবং আলিবাবার বিরুদ্ধে ‘বেআইনি’ সম্পত্তি এবং কারবার নিয়ে সরকারি তদন্ত শুরু হয়। চীনা কর্তৃপক্ষ অ্যান্ট গ্রুপ থেকে আলিবাবার অনলাইন আর্থিক সেবা দেয়ার বিভাগকেও আলাদা করার নির্দেশ দেয়। নভেম্বরে জনস্বার্থে চালু হতে যাওয়া অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭’শ কোটি মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করে দেওয়া হয়। নীতিগত পরিবর্তন লুকানোর অভিযোগে সাংহাই শেয়ারবাজার অ্যান্ট গ্রুপের তালিকাভুক্তির বিষয়টি স্থগিত করে।

[৫]আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, জ্যাক মা’কে চীন সরকারের ধর-পাকড়ের শিকার হতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তোলপাড় চলার সময় বেইজিংভিত্তিক প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান বিডিএ চায়নার চেয়ারম্যান ডানকান ক্লার্ক বলেন, ‘আমার ধারণা, তাকে কিছুদিন প্রকাশ্য আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এটি একেবারে ভিন্ন রকম একটি পরিস্থিতি।’

  • সর্বশেষ