শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিনিয়ত মসজিদে নামাজের আগে জঙ্গিবাদের কুফল সম্পর্কে জনগণকে জানাতে আলেমদের প্রতি ধর্ম প্রতিমন্ত্রীর আহ্বান

সমীরণ রায়: [২] ফরিদুল হক খান আরও বলেন, ইসলাম কখনোই জঙ্গিবাদ সমর্থন করে না। প্রতিনিয়ত মসজিদে নামাজের আগে বয়ানে জঙ্গিবাদের কুফল সম্পর্কে জনগণকে জানাতে হবে। বারবার এখানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে অনেকের মধ্যেই সচেতনতাবোধ জাগ্রত হবে। একমাত্র জনগণ সচেতন হলে জঙ্গিবাদ, মাদক থেকে অনেকাংশে রেহাই পাওয়া যাবে।

[৩] তিনি বলেন, জঙ্গিবাদ দূরে থাকলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জঙ্গিবাদ সম্পর্কে জনগণকে সচেতন রাখতে ইসলামিক ফাউন্ডেশনসহ ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয়ে সারাদেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এতে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।

[৪] মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে ‘সহিংস চরমপন্থা প্রতিরোধে ইসলামিক বিজ্ঞদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

[৫] সেমিনারে ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও আলেম-ওলামারা অংশ নেন। এতে বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়