শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ঘন কুয়াশা ও মৃদু শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত

সাতক্ষীরা প্রতিনিধি: [২] সাতক্ষীরায় আজও ঘন কুয়াশা ও মৃদু শৈত্য প্রবাহে জন জীবন বিপর্যস্ত। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ গুলো।

[৩] ভোর থেক জেলার বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতেদেখা গেছে। তবে, বেলঅ বাড়ার সাথে সাথে কমতে থাকে কুয়াশা।

[৪] সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, সাতক্ষীরায় আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে।

[৫] বিশেষ করে কোল্ড ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল গুলোতে ভর্তি হচ্ছে। শীতে জেলায় করোনা রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সকলের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য বিভাগ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়