শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৩:৩৬ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত‌্যু

র‌হিদুল খান: [২] যশোরের শার্শায় বালির ট্রাকের ধাক্কায় জহুরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

[৩] সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সড়ক অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম শার্শা উপজেলার খামারপাড়া গ্রামের ইসমাঈল হোসেনের স্ত্রী।

[৪] মৃতের ছেলে রিপন জানান, সোমবার দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসছিলেন তার মা। বাড়ির অদূরে সড়ক অতিক্রমের সময় একটি বালির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

[৫] জরুরি বিভাগের ডা. অমিয় দাস জানান, জহুরা বেগমের মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়