শিরোনাম
◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৫:৩৫ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিক্সন চৌধুরীকে কড়া জবাব দিলেন কাদের মির্জা

ডেস্ক রিপোর্ট: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেছেন, ‘নিক্সন চৌধুরী বলেন, আমি পাগল। আমি না কি তার কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছি। আমিতো আমার কর্মকাণ্ড দিয়ে ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছি। শেখ পরিবারের লোক এমপি নিক্সন চৌধুরীর মুখে এসব কথা মানায় না। নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করছেন। এরা কী করে যুবলীগের প্রেসেডিয়াম মেম্বার হয়?’

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব প্রশ্ন তোলেন কাদের মির্জা।

তিনি বলেন, সে কোন ধরনের লোক। আসলে তার মুখ থেকে এ ধরনের কথাগুলো মানায় না। তিনি শেখ ফজলুল হক মনির ভাগিনা এবং নুরে আলম চৌধুরী শিমুলের ছোট ভাই। স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছেন। আমি পাগল এ কথাটা বলেছিল ফারুক খান ভোটের আগে। আমি পাগল না কি পৌরসভা নির্বাচনের পর তা প্রমাণিত হয়েছে।

এর আগে রোববার (১৭ জানুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন আবদুল কাদের মির্জাকে ‘পাগল’ আখ্যায়িত করে পাবনায় পাঠানোর কথা বলেন।

বক্তব্যে তিনি দাবি করেন, কাদের মির্জাকে তিনি চিনতেনও না। একদিন মোবাইল বের করে তিনি দেখতে পারেন কাদের মির্জা তাকে গালাগালি করছেন। এ সময় তিনি কাদের মির্জাকে পাবনায় রেখে আসার জন্য সরকারকে অনুরোধ করেন।

নিক্সন বলেন, পাগলারেও আমি চিনি না, জীবনে দেহি নাই, জীবনে যাই নাই নোয়াখালী। আরে মিয়া নেতা হইতে চান? পরিচিতি চান? পাগলামি কইরা নেতা হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে পাগলা, আমি আপনারে কিছু কইছি কিনা? সরকারের উচিত এই সব পাগল যথা শিগগিরই পাবনায় পাঠানো। না হলে গণধোলাই এমন খাবে যে চেহারা চেনা যাবে না। সময় টিভি

 

  • সর্বশেষ