শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবহনে চাঁদাবাজি, দুই যুবকের জেল

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে সড়কে বাস, ট্রাক, নসিমন ও অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় দুই যুবককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। চাঁদাবাজির অপরাধে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মো. জুলহাস শেখের ছেলে মো. জনি শেখ (৩২) ও সদর উপজেলার মাঝিগাতী এলাকার হারুন খানের ছেলে সাগর খান (২১)। সড়কে চাঁদাবাজির অপরাধে দুজনের ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, বিকেলে জনি শেখ ও সাগর খান নামে দুজন শহরের বেদগ্রাম মোড় সড়কে বাস, ট্রাক, নসিমন ও অটোরিকশা চালকদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করছিল। এ সময় ছদ্মবেশে গিয়ে তাদের হাতে নাতে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে সড়কে চলাচলরত পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছে।

গোপালগঞ্জ শহরকে নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জাগোনিউজ

  • সর্বশেষ